এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ফের দুর্গা পুজো পারমিশনের আবেদন নেওয়া শুরু হল

Published on: October 19, 2020 । 5:45 PM

সুইটি রায়: ঘাটাল মহকুমায় আবার দুর্গা পুজোর অনুমতি দেওয়া শুরু হল। আজ দুপুর থেকে দুর্গা পুজোর অনুমতির জন্য অনলাইন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। ওই পোর্টালে গিয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়ে আবেদন করতে পারেন। ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল বলেন, ঘাটাল মহকুমার অনেক পুজো কমিটিই এখনও দুর্গাপুজোর অনুমতি পায়নি বলে খবর এসেছে। সেজন্যই ফের পুজো পারমিশনের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে। একই সঙ্গে এখন লক্ষ্মী ও কালী পুজোরও আবেদন করা যাবে। •এপ্রসঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেটের ভিডিও বক্তব্য সরাসরি শুনতে এখানে ক্লিক করুন।
প্রসঙ্গত এবছর আমাদের ঘাটাল মহকুমায় এপর্যন্ত মোট  ২৯৭টি দুর্গা পুজো কমিটিকে   পুজোর পারমিশন দেওয়া হয়েছে। তার মধ্যে নতুন পুজো রয়েছে ১২৩ টি। পুজো পারমিশনের জন্য শুক্রবার ১৬অক্টোবর শেষ তারিখ ছিল। কিন্তু অনেকই ওই তারিখের মধ্যে আবেদন করতে না পারায় ফের পোর্টালটি খুলে দেওয়া হল। আবার অনলাইনে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন করতে পারবেন। তার জন্য অফিসে যেতে হবে না। পুজোর অনুমতি পত্রও ইমেলে বাড়িতে বসে পেয়ে যাবেন বলে মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে