এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা রোধে পথে নামল প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন

Published on: July 28, 2020 । 10:40 PM

নিজস্ব সংবাদদাতাঃকরোনা সংক্রমণ রুখতে এবার পথে নামলেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা। আজ মঙ্গলবারের সকাল থেকে দাসপুর ১ জোনের এই সংগঠনের পক্ষে এলাকার নাড়াজোল,লঙ্কাগড়,সামাট দাসপুরের মতো সংক্রমিত এলাকাগুলিতে করোনা রোধের প্রচার চালানের ওই সংগঠনের শিক্ষক শিক্ষিকারা।

সংগঠনের দাসপুর ১ জোনের সম্পাদক অশোক সামন্ত জানালেন,তাঁরা প্রচার গাড়িতে মাইকিং এবং হ্যান্ডবিল ছেপে তা মানুষের হাতে দিয়ে করোনা বিষয়ে সাধারণ মানুষদের সচেতন করছেন। করোনা পরিস্থিতে সারা দেশের সাথে রাজ্যের রাজনৈতিক দলগুলো যখন ২০২১ এর নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনের প্রচারে ব্যস্ত তারই মাঝে প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষক শিক্ষিকাদের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়,এমনটাই মত আম জনতার।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭