এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বন্যার জল থেকে মৃতদেহ উদ্ধার করল পুলিশ ও এনডিআরএফ টিম

Published on: October 3, 2021 । 1:11 PM

আকাশ দোলই,স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালে বন্যার জল থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘাটাল থানার পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে বন্যার জল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃত প্রৌঢ়ের নাম তপন পাত্র (৫৬)। বাড়ি ঘাটাল থানার জয়কুণ্ডু এলাকায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে তপনবাবু নিখোঁজ ছিলেন। বাড়ির লোক অনেক খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান পাননি। অবশেষে আজ ৩ অক্টোবর দুপুরে তপনবাবুর বাড়ির কাছ থেকে বেশ কিছুটা দূরে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে ঘাটাল থানার পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এরপর বোটে করে তাকে উদ্ধার করে আনা হয় ঘাটাল থানায়। পুলিশ মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করেছে ইতিমধ্যেই।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক