এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহ হাসপাতালের নার্স করোনা আক্রান্ত

Published on: July 29, 2020 । 1:33 PM

কুণাল সিংহ রায়, বীরসিংহ: করোনা পিছু ছাড়ছে না বীরসিংহ ব্লক হাস্পপাতালকে। এবার আক্রান্ত হাসপাতালেরই এক নার্সিং স্টাফ। যদিও তাঁর মধ্যে কোনও উপসর্গ নেই। গত কাল ২৮ জুলাই আসা রিপোর্টে জানা গিয়েছে তিনি করোনা সংক্রমিত। তিনি নিজেকে গৃহবন্দি করে রেখেছেন বলেই খবরে প্রকাশ। দুদিন আগেই এই হাসপাতালে ভর্তি থাকা মূলগ্রামের এক মহিলার করোনা ধরা পড়ে। তাঁর আগেও এক মহিলা চন্দননগর থেকে ভর্তি হন।ওই দুই রোগী ছাড়া পাওয়ার পর জানা যায় ওই নার্স করোনা সংক্রমিত।  ফলে হাসপাতাল জুড়ে শুধু ভীতির পরিবেশ তৈরি হয়।এমতাবস্থায় সরকারি নির্দেশিকা মেনে শুধুমাত্র জরুরি পরিসেবা পাওয়া যাচ্ছে প্রসূতি বিভাগে। বাকি সব বন্ধ। অন্য দিকে গত কালের রিপোর্ট ঘাটাল হাসপাতালের এক ওয়ার্ডবয়ও করোনা সংক্রমিত বলে জানা গিয়েছে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক