এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দেবের উদ্যোগে দাসপুরের স্কুলের মাস্ক ভেন্ডিং মেশিন বসানো হল

Published on: June 3, 2021 । 8:46 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: করোনা সংক্রমণ রুখতে মাস্ক খুবই জরুরি। স্কুল পড়ুয়ারা যাতে হাতের সামনেই মাস্ক পেতে পারে সেজন্য স্কুলে মাস্কের ভেন্ডিং মেশিন বসানোর ব্যবস্থা করে দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী তথা দেব। ২ জুন দাসপুর-২ ব্লকের খুকুড়দহ ঈশ্বরচন্দ্র মাজি মেমোরিয়াল স্কুলে তাঁর নিজ উদ্যোগেই স্বয়ংক্রিয় মাস্ক ভেন্ডিং মেশিন বসানো হয়। সেই সঙ্গে একটি অটোমেটিক স্যানিটাইজার মেশিনও দেওয়া হয়। ওই স্কুলের সহকারী শিক্ষক কৌশিক মন্ডল জানান,ভোটের আগে সাংসদ দেবের কাছে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ব্যবহৃত মাস্ক নষ্ট করার মেশিন স্বয়ংক্রিয়ভাবে হাত পরিষ্কারছর মেশিন ও পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা সহ বেশ কয়েকটি আবেদন রাখা হয়। ভোটের কারণে হয়তো তিনি বিষয়টি ততটা গুরুত্ব দিয়ে দেখেননি, তবে একেবারেই মাথা থেকে বাদও দিয়ে দেননি। তার প্রমাণ পাওয়া গেল গতকাল ২ জুন। ওই দিন দেবের পাঠানো ইঞ্জিনিয়াররা উপস্থিত হয়ে ওই মেশিনগুলি বসিয়ে দিয়ে যান। স্কুলের প্রধান শিক্ষক ভূপালপ্রসাদ চক্রবর্তী সহ স্কুলের অন্যান্য শিক্ষকেরা এবং স্কুল কর্তৃপক্ষও দেবের এই কাজকে কুর্নিশ জানিয়েছেন। করোনা মহামারী কালে স্কুল বন্ধ থাকলেও পরবর্তীকালে স্কুল চালু হলে যাতে ছাত্রছাত্রীরা সঠিক করোনাবিধি মেনে চলে সেই কারণেই স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগ। এই মেশিনগুলি হওয়ার ফলে পরীক্ষার্থীরা অনেকটা উপকৃত হবে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক