এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের বিধায়ককে সরিয়ে আনন্দে মাতলেন অনেকেই

Published on: August 3, 2020 । 12:20 PM

রবীন্দ্র কর্মকার:এ যেন বিজয় উৎসব পালিত হল।  বিধায়ককে সরানোর অনুষ্ঠানের আগে এই মিছিল দেখলে অন্তত সেটাই মনে হবে। আজ ঘাটালে বিধায়ককে ব্যাঙ্কের ক্ষমতা থেকে অপসারণ অনুষ্ঠানে তাই আনন্দে শামিল হলেন অনেকেই। আজ ৩ আগস্ট সোমবার দুপুর ১২টা।  ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে ঘাটাল এলডি ব্যাঙ্ক থেকে আনুষ্ঠানিক ভাবে সরিয়ে নতুন চেয়ারম্যান পদে অভিষেক করান হল কৌশিক কুলভীকে। তার আগে ওই খোসমেজাজে একটি মিছিল করেন ওই ব্যাঙ্কের নির্বাচিত ডাইরেক্টর ও সদস্যরা। বিধায়ক ‘অপসারণ উৎসব মিছিলে’ যোগদান করেন বহু তৃণমূল কর্মীও। মিছিলটি দেখে মনে হবে তৃণমূল কোনও বিরোধী দল তথা সিপিএম, বিজেপি বা কংগ্রেসকে হারিয়ে নতুন ক্ষমতা দখল করল। প্রসঙ্গত, রাজ্য তৃণমূলের নির্দেশেই ঘাটালের বিধায়ক শঙ্কর দোলইকে ঘাটাল এলডি ব্যাঙ্ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জেলা তৃণমূল থেকে জানানো হয়েছে। এবিষয়ে অবশ্য শঙ্করবাবুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক