নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: কয়েক দিন আগে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগ গ্রেপ্তার হয়েছিলেন চন্দ্রকোণা থানার বাগেশ্বরপুরের বাসিন্দা রাহুল রুইদাস(২০)। তার সঙ্গে ওই থানার ধামকুরা এলাকার বাসিন্দা বকুল রায় ও বাপি রানাকেও পুলিশ গ্রেপ্তার করে। ১২ সেপ্টেম্বর তাদের ঘাটাল আদালতে তোলা হলে আদালত শুধুমাত্র রাহুলের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশে দেয়। মঙ্গলবার তাকে ফের আদাতলে তোলার কথা ছিল। কিন্তু রবিবার রাতেই তার বাবা বিফল রুইদাসকে খবর দেওয়া হয় ছেলের মৃত্যু হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, রাহুল রবিবার রাতে বাথরুম করতে যাওয়ার সময় নিজের প্যান্ট জড়িয়ে নিজেকে শেষ করে ফেলে। এদিকে ঘাটাল আদালতের আইনজীবী সমীরকুমার ঘোষ বলেন, ঘটনাটি শুনেছি। এই নিয়ে এখনই কোনও মন্তব্য করা যাবে না। ময়না তদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টি জানা যাবে।
পুলিশি লকআপে ছেলেকে পিটিয়ে মেরেফেলার অভিযোগ বাবার







