এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লকডাউনের মাঝেও ঘাটালের রাস্তায় যানজট, নাজেহাল মানুষ

Published on: June 3, 2021 । 1:27 PM
  1. আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ১ মে থেকে কার্যত লকডাউন শুরু হয়। সবক্ষেত্রে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করে দিয়েছেন রাজ্য সরকার। কিন্তু এই লকডাউনের মাঝেও সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেল ঘাটালের রাস্তায়। রাজ্যের পাশাপাশি ঘাটাল মহকুমাতেও করোনা সংক্রমণ কিছুটা কমতেই ঘাটালের রাস্তায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল আজ ৩ জুন বৃহস্পতিবার। সকাল থেকেই ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে শয়ে শয়ে গাড়ি এবং মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। লকডাউনের ঠিক যেন উল্টো ছবি দেখা গেল আজ। যানজট নিয়ন্ত্রণ করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের। রাস্তায় টোটো,মোটরবাইক ও লরি ইত্যাদির পাশাপাশি বাজারেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন কেনাকাটার জন্য। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের এই ছবি দেখে মনে হচ্ছে না লকডাউন আদৌ চলছে বলে। যদিও বা সরকার বর্তমানে দোকান,বাজার খোলা রাখার সময় বাড়িয়ে তিনটে পর্যন্ত করেছেন। কিন্তু তাও মানুষ এইরকম ভিড় হয়তো প্রত্যাশা করেননি। প্রথম দিকে মানুষ করোনা সংক্রমণ নিয়ে সচেতন হলেও যত দিন যাচ্ছে অসচেতনতার ছবি যেন স্পষ্ট ঘাটাল মহকুমাবাসীর কাছে। ঘাটালের রাস্তার এই ভিড় দেখে বোঝা মুশকিল লকডাউন কতটা কার্যকরী হয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক