এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রামজীবনপুর পৌরসভায় ৬ দিন সম্পূর্ণ লকডাউন

Published on: August 16, 2020 । 7:08 PM

সঙ্গীতা ঘোড়ই:রামজীবনপুর পৌরসভায় ৬ দিন সম্পূর্ণ লকডাউন জারি করার সিদ্ধান্ত নেওয়া হল সর্বদলীয় বৈঠকে। রামজীবনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ডে প্রথম করোনা পজিটিভ ধরা পড়ায় আজ ১৬ আগস্ট সর্বদলীয় বৈঠকে ওই লকডাউনের  সিদ্ধান্ত  নেওয়া  হয়। ওই পুরসভার চেয়ারপার্সন নির্মল চৌধুরী বলেন,  আগামী মঙ্গলবার দুপুর ২ টা থেকে আগামী রবিবার পযর্ন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে।  কেবলমাত্র ওষুধ দোকান ও শিশুখাদ্যের দোকান ছাড়া সবই লকডাউনের আওতায় থাকবে।
রামজীবনপুর পৌরসভার মিটিং আজ দুপুর ২ টার সময় সর্বদলীয় সভার আয়োজন করা হয়েছিল। সর্বদলীয় বৈঠকে বিজেপির পক্ষ থেকে নন্দদুলাল নিয়োগী ও তপন চক্রবর্তী,  কংগ্রেসের পক্ষ থেকে সমীর ঘোষ ও উত্তম মল্লিক, সিপিএমের পক্ষ থেকে লক্ষ্মীকান্ত মালস ও রবীন মুর্মু এবং তৃণমূলের পক্ষ থেকে কল্যাণ তেওয়ারি ও জয়ন্ত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রামজীবনপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১৮ বছরের এক যুবকে প্রথম করোনা পজিটিভ ধরা পড়ে। রামজীবনপুর পৌরসভার চেয়ারপার্সন বলেন, যুবকটি তার সমবয়সী ছেলেদের সাথে খেলাধুলা ও মেলামেশা করেছেন।  তাই তার করোনা পজিটিভ ধরা পরার পরই এখনও পর্যন্ত ২২ জনের করোনা টেস্ট করানো হয়েছে।  তাদের মধ্যে রামজীবনপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এক যুবকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।•ছবিগুলি পাঠিয়েছেন পাপাই মেড়ো।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক