এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শহীদ ক্ষুদিরাম বসুর স্মৃতি বিজড়িত দাসপুরের বড় শিমুলিয়ায় তাঁর জন্মদিন পালিত হল

Published on: December 3, 2021 । 10:29 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছিলেন ক্ষুদিরাম বসু। খুব অল্প বয়সেই তিনি শহীদ হয়েছিলেন। সেই বীর স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ৩ ডিসেম্বর জন্মদিন। অনেক জায়গাতেই এই দিনটি বিশেষভাবে পালন করা হয়েছে। কিন্তু আমাদের ঘাটাল মহকুমার দাসপুরের বড় শিমুলিয়া ক্ষুদিরাম বসুর একটি বিশেষ কর্মকাণ্ডের জন্য বিখ্যাত। তাঁর স্মৃতি বিজড়িত ওই স্থানটিতে ক্ষুদিরামের একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। শুক্রবার সেই স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পতাকা উত্তোলন করা হয় এবং ছোট একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করা হয় বলে জানা গিয়েছে।

বিশিষ্ট সাহিত্যিক ও নন্দনপুর হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক উমাশঙ্কর নিয়োগী এ সম্পর্কে জানিয়েছেন, ক্ষুদিরাম বসুর বাল্যকালের বেশ কিছু বছর কেটেছিল দাসপুরের হাটগেছিয়ায় তাঁর দিদির বাড়িতে। বড় শিমুলিয়ায় ১৯০৮ সালে ব্রিটিশদের ডাক লুণ্ঠন করেছিলেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। তৎকালীন সময়ে ব্রিটিশদের গোপন বার্তা ডাক মারফৎ পায়ে হেঁটে নিয়ে যাওয়া হতো। স্বাধীনতা সংগ্রামের জন্য তৎকালীন সময়ে ক্ষুদিরাম বসু বিভিন্ন ধরনের সমিতি গঠন করেছিলেন। সেই সমিতি চালানোর জন্য টাকার প্রয়োজন ছিল। তিনি জানতেন ব্রিটিশদের ডাকের সঙ্গে নগদ টাকাও নিয়ে যাওয়া হয়। একবার ব্রিটিশদের একটি ডাক দাসপুর থেকে সোনাখালি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় ক্ষুদিরাম বসু বড় শিমুলিয়ায় একটি দিঘির পাশের বটগাছে লুকিয়ে ছিলেন ডাক লুন্ঠনের জন্য। টাকা সহ ডাক লুন্ঠন করেন এবং এক বন্ধুকে টাকা দিয়ে দেন। পরে সেই বন্ধু টাকা নিয়ে মেদিনীপুরে চলে যান। পরে ক্ষুদিরাম বসুও গোপীগঞ্জ থেকে লঞ্চে করে প্রথমে কোলাঘাট এবং সেখান থেকে ট্রেনে করে মেদিনীপুরে চলে গিয়েছিলেন। বেশ কিছু বছর তিনি আর ওই জায়গায় ফিরে আসেননি। সেই থেকেই ওই জায়গাটি বিপ্লবী ক্ষুদিরাম বসুর ডাক লুন্ঠনের জায়গা নামে বিখ্যাত।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও