এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লক্ষ লক্ষ টাকায় জমি বিক্রির অভিযোগ: ক্ষীরপাই পৌর প্রশাসনের বিরুদ্ধে পোস্টার ও বিক্ষোভ

Published on: February 21, 2026 । 9:23 AM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: সাতসকালে ক্ষীরপাই পৌরসভার বিভিন্ন এলাকায় পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সরকারি জায়গা বিক্রি করে দিচ্ছেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, কোনওভাবেই সরকারি জায়গা বেদখল করা যাবে না। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষীরপাই পৌরসভার কেঠিয়াখাল সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের ধারের বেশ কিছুটা সরকারি জমি প্রাচীর দিয়ে ঘিরে ফেলেছেন এক ইমারতি দ্রব্য ব্যবসায়ী। এই ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বিজেপির ক্ষীরপাই মন্ডল সাধারণ সম্পাদক কার্তিক সরেন বলেন, ক্ষীরপাই পৌরসভার বিভিন্ন রাস্তা এমনিতেই ইমারতি দ্রব্যের দখলে চলে যাচ্ছে, তার ওপর এক ব্যবসায়ী সরকারি জায়গা প্রাচীর দিয়ে ঘিরে নিলেন। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পৌর প্রশাসন সরকারি জমি বিক্রি করে দিচ্ছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে