এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কন্যাশ্রীর কি শেষ রক্ষা হবে না?

Published on: August 22, 2020 । 10:09 PM

ইন্দ্রজিৎ মিশ্র: বোধহয় শেষ রক্ষা হবে না, পানার চাপে যেকোনও সময়  ভেঙে পড়তে পারে  দাসপুর-২ ব্লকের বহু স্বপ্নের কন্যাশ্রী সেতু।  [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।] ওই  ব্লকের চকসুলতান গ্রামের পলাশপাই খালের উপর ছিল ওই কন্যাশ্রী সেতুটি।  আজ ২২ আগস্ট  সকাল থেকেই পলাশপাই খালে লাগাতার পানা স্তূপ আসার সাথে সাথে জলস্তর বৃদ্ধিও হয়। সকাল থেকে পানা সরানোর চেষ্টা চললেও পরে নিরাপত্তার কারণে তা বন্ধ করতে বাধ্য করা হয়। দুপুর থেকে ওই সেতুর পরিস্থিতি দেখার জন্য পাশাপাশি গ্রাম থেকে বহু মানুষ খালের দুই পাড়ে গিয়ে হাজির হন।  অনুমান করা হচ্ছে যেকোনও মুহূর্তেই সেতুটি পানার চাপে ভেঙে পড়তে পারে।
প্রসঙ্গত, পলাশপাই  খালের এক দিকের চকসুলতান, রামপুর, গৌরা, শ্যামচক, শিমুলতলা অন্য দিকের জোতগোবিন্দ, সিংহচক, জোতভগবান, গোছাতি, শয়লা, চককিশোর-সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের বিগত কয়েক দশক ধরে এক দিক থেকে অন্যদিকে যাতায়াতের সমস্যা হচ্ছিল। খালের দুদিকের গ্রামের বাসিন্দাদের অন্য দিকে যেতে হলে ঘাটাল-পাঁশকুড়া সড়কের গৌরা দিয়ে অনেক ঘুর পথে যাতায়াত করতে হত।এলাকা বাসিন্দারা  বলেন, যদিও বেসরকারি উদ্যোগে ওই খালটির ওপর কয়েকটি বাঁশের সাঁকো ছিল সেই সাঁকো দিয়ে কিন্তু সেই সাঁকো দিয়ে পারাপার হতে গেলে পাঁচ টাকা দিয়ে ভাড়া দিতে হত। দ্বিতীয়ত ভ্যান, ট্রলি বা চার চাকার কোনও গাড়ি নিয়ে যাতায়াত করা যেত না। সেজন্যই ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর ওই  চকসুলতানের বটতলায়  শালকাঠ দিয়ে   ১৬০ফুট লম্বা এবং সাত ফুটের কিছুটা বেশি চওড়া ওই ব্রিজটি নির্মাণ করা ছিল। নাম দেওয়া হয়েছিল কন্যাশ্রী সেতু। নির্মাণ করতে খরচ পড়েছিল প্রায় সাড়ে ২১ লক্ষ টাকা। ব্রিজটি হওয়ার পর উভয় পাড়ের বহু গ্রামের সুবিধে হয়। কিন্তু  ২০১৯ সালে ওই সেতুটি ভেঙে গিয়ে বিপত্তি হয়েছিল। দীর্ঘ কয়েক মাস পরে সারানো হয়। এবছর যদি আবার ভেঙে যায় তাহলে   বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের সমস্যার মুখে পড়তে হবে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক