এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কালীপুজোর চাঁদা: এক কিলোমিটার যেতে বাঁশের ঘেরাটোপে দাঁড়াতে হয় একাধিকবার

Published on: November 8, 2020 । 8:42 AM

মনসারাম কর: কালীপুজোর চাঁদা চেয়ে নাওয়া খাওয়া বাদ দিয়ে পথে বাঁশ হাতে কচি-কাঁচার দল। প্রতি কিলোমিটার রাস্তায় বাঁশের ঘেরাটোপে একাধিকবার আটকে পড়ছে গাড়ির চাকা। ব্যস্ত জীবনের মাঝে এযেন এক বড় সমস্যা। তবে শুধু ছোটরাই নয় বড়দের ক্ষেত্রেও জুলুম করে করে চাঁদা আদায়ের নজিরও রয়েছে ঘাটাল মহকুমায়। অনেক সময় চাঁদা আদায় নিয়ে বচসা থেকে হাতাহাতিও হতে দেখা গেছে। ঘাটালের মানুষ বলছেন, পুজোর আগের কটাদিন কাজের তাগিদে রাস্তায় বেরিয়ে প্রতি বছরই খুব সমস্যায় পড়তে হয়। চাহিদা মত চাঁদা দিতে না পারলে কেউ কুরুচিকর মন্তব্য করে আবার কাউকে বাঁশের ঘেরাটোপে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সব থেকে দৃষ্টিকটু হল রাস্তায় দাঁড়িয়ে চাঁদা আদায়কারীদের হাতে অনেক সময় ডাং-লাঠি দেখা যায়। সাহায্য চাইতে এসব অস্ত্র হাতে থাকা জুলুমবাজির নজির ও সংস্কৃতি বিরোধী।
অনেকের মতে দুই বা পাঁচ বা দশ টাকা চাঁদা দিতে হয়ত অসুবিধা নেই কিন্তু ব্যস্ত জীবনে নিজে বা পরিবার পরিজন নিয়ে রাস্তায় বেরিয়ে আস-যাওয়ার পথে বার বার দাঁড়ানো একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করে। সাথে পরিবারের কেউ থাকলেও বিরক্তি প্রকাশ পায় তার মধ্যেও। কালীপুজোকে কেন্দ্র করে গোটা ঘাটাল মহকুমার চাঁদা আদায়ের ছবিটা প্রায় একই থাকে। এ বছর করোনাকালেও সেই ছবিতা কম বেশি একই। ঘাটালের মানুষের একাংশের মতে ছোটদের ক্ষেত্রে রাস্তায় দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে চাঁদা আদায়ের বিষয়ে নজরদিক তাদের অভিভাবকরা। আর বড়দের জোরকরে চাঁদা আদায়ের পেছনে কোনও রাজনৈতিক দাদার মদত না থাকাটাই শ্রেয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও