এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জলের তোড়ে ভেঙে গেল ঘাটালের সাতটি সাঁকো, যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রামে

Published on: August 12, 2022 । 9:16 AM

কুমারেশ চানক, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ ঝুমি নদীর জল বাড়তেই জলের তোড়ে ভেঙে গেল একের পর এক মোট ৭ টি বাঁশের সাঁকো । বহু গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ঘাটাল ব্লকের। সমস্যায় পড়ছেন বেশ কয়েক হাজার পরিবার। যদিও ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপকুমার মাজি জানিয়েছে, যে সমস্ত এলাকায় বাঁশের সাঁকোগুলি ভেঙে গিয়েছে সেই সমস্ত এলাকার ঘাট বরাত পাওয়া ব্যক্তিদের যোগাযোগ করে যুদ্ধকালীন তৎপরতায় নৌকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত, বাড়ছে ঘাটালের ঝুমি নদীর জল আতঙ্কের মেঘ দেখছে ঘাটালবাসী, গতকাল থেকেই খরস্রোতা হয়েছে এই নদী সেই স্রোতেই গতরাত থেকে ভাঙতে শুরু হয়েছে একের পর এক সাঁকো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নদী তীর বরাবর মোট ১০ কিমি এলাকার মধ্যে মোট সাতটি নদীপারাপারের বাঁশের সাঁকো ভেঙে তছনছ। এই মুহূর্তে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন দুই পাড়ের ৫০থেকে ৬০ টি গ্রামের হাজার হাজার মানুষের। বরাত পাওয়া ঘাট মালিকেরা নৌকা বা ভুটভুটির মাধ্যমে দুই পাড়ের মানুষের মধ্যে যোগাযোগ পরিষেবা দেওয়া চেষ্টা চালাচ্ছে। তবে পরিকাঠামো গত ঘাটতি থাকার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন। আজ শুক্রবার সকাল থেকেই পারাপারের সমস্যায় পড়েছেন নিত্য যাত্রী, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার মানুষজন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ