এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে নবম শ্রেণীর নাবালিকার শ্লীলতাহানি, গ্রেপ্তার ‘গুণধর’ প্রতিবেশী

Published on: September 12, 2020 । 10:30 AM

নিজস্ব সংবাদদাতা: গ্রামের নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল এক বিবাহিত যুবক। শুক্রবার ১১ সেপ্টেম্বর ঘটনাটি দাসপুর থানার সুজানগর গ্রামে। শুক্রবার রাতেই অভিযুক্ত সুরেশ দোলইকে গ্রেপ্তার করেছে দাসপুর থানার পুলিশ। অভিযোগ, শুক্রবার দুপুরে দাসপুর হাইস্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে গ্রামের এক জঙ্গলে নিয়ে গিয়ে তার শ্লীলতাহানি করে বিবাহিত যুবক সুরেশ দোলই।
বিষয়টি মেয়ের পরিবার জানতে পেরে সাথে সাথে দাসপুর থানায় অভিযোগ জানানো হলে, ওইদিন রাতেই দাসপুর পুলিশ ‘গুণধর’ ওই যুবককে সুজানগরের বাড়ি থেকে থানায় তুলে নিয়ে যায়। ঘটনার জেরে আজ শনিবারের সকাল থেকেই সুজানগর গ্রামে স্তব্ধতা। সুরেশ সোনার কাজ করে,বউ বাচ্চা সবই আছে। গ্রামের যুবকের এহেন কাজে গ্রামের বয়স্করাও লজ্জিত এবং বাক রুদ্ধ।  সুরেশের উপযুক্ত শাস্তি হোক চায় গ্রামবাসী ও মেয়ের পরিবার।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে