এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গৃহবধূকে রাস্তায় একা পেয়ে কুপ্রস্তাব দিয়ে পুলিশের হাতে ধৃত দুই যুবক

Published on: November 26, 2021 । 10:14 PM

আকাশ দোলই ও মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: দিনে দুপুরে রাস্তায় গৃহবধূকে একলা পেয়ে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতে গিয়ে পুলিশের হাতে আটক দুই যুবক। ঘটনা ঘাটাল থানার রানির বাজার এলাকায়। আজ ২৬ নভেম্বর শুক্রবার দুপুরে মেয়েকে সাইকেলে চাপিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। সেই সময় মদ্যপ দুই যুবক ওই গৃহবধূর সাইকেলে ধাক্কা মারে। গৃহবধূ প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং সেই সঙ্গে কুপ্রস্তাব দেয় বলে মহিলার অভিযোগ। ঘটনাচক্রে ঠিক সেই সময় ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়ক দিয়ে যাচ্ছিল ঘাটাল থানার একটি পুলিশ ভ্যান। পুলিশের গাড়ি দেখেই মহিলা গাড়িটিকে হাত দেখান। সাথে সাথে থেমে যায় পুলিশের গাড়ি। গাড়িতে ছিলেন ঘাটাল থানার ওসি নিজে। মহিলার কথা শুনে ওই যুবককে তৎক্ষণাৎ আটক করে তুলে নিয়ে যান ঘাটাল থানায়। ধৃত দুই যুবকের নাম বাপন বাগ ও সঞ্জীব দোলই। বাড়ি ঘাটালের বরদা রথিপুর এলাকায়।পুলিশ সূত্রে খবর মহিলার অভিযোগের ভিত্তিতে আগামীকাল ঘাটাল আদালতে তোলা হবে ওই দুই যুবককে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও