এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, দোষীদের গ্ৰেপ্তারের দাবিতে বিক্ষোভ থানার সামনে

Published on: March 15, 2023 । 7:50 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃতের বাপের বাড়ির সদস্যরা খুনের অভিযোগ তুলে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনা ঘাটাল থানার হেমন্তপুর গ্রামে। জানা যায়, ঘাটাল ব্লকের হরিদাসপুরের বাসিন্দা অসিমা হাইতের একমাত্র মেয়ে ঋতুর এক বছর আগে বিয়ে হয় ওই ব্লকেরই হেমন্তপুর গ্রামের পবিত্র দোলইয়ের সাথে। পবিত্র পেশায় সোনার কাজ করেন।মৃত ঋতুর মা ও তাঁর পরিজনদের অভিযোগ, বিয়ের পর থেকে প্রতিনিয়ত পারিবারিক অশান্তি লেগেই ছিল, হঠাৎ করে আজ বুধবার সকালে তাঁরা জানতে পারেন তাঁদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু বাড়িতে নেই ঋতুর স্বামী পবিত্র সোনার কাজ করায় সে থাকে ভিন রাজ্যে। আজ হঠাৎ করে শশুর বাড়ি থেকে ঋতুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। মৃতের বাপের বাড়ির অভিযোগ, তাঁদের মেয়েকে খুন করেছে শশুর বাড়ির সদস্যরা। এমনই অভিযোগ তুলে ঘাটাল থানার সামনে তীব্র ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তাঁদের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য। যদিও এই ঘটনায় মৃতের শশুর পূর্ণ দোলুই ও তার শাশুড়িকে আটক করেছে ঘাটাল থানার পুলিশ।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।