এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে হাতে স্যালাইনের চ্যানেল নিয়েই পালিয়ে গেলেন চিকিৎসাধীন রোগী

Published on: July 10, 2021 । 12:39 PM

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল:আজ ১০ জুলাই শনিবার ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে হাতে স্যালাইন এর চ্যানেল নিয়ে ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে পালিয়ে গেল এক চিকিৎসাধীন রোগী, জানা যায় কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়, আজ সকাল আটটা নাগাদ হাসপাতাল থেকে পালিয়ে যায়, কুশপাতা এলাকায় ওই রোগীকে ঘুরতে দেখেন এলাকাবাসী, খবর দেওয়া হয় ঘাটাল থানায়। খবর পেয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে রোগীকে তুলে নিয়ে যাওয়া হয়। ঘাটাল হাসপাতালে, এই ঘটনায় ঘাটাল মহকুমা হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রোগীর বাড়ির লোকেরা বলেন, ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী কিভাবে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে চলে যেতে পারে? ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য পঞ্চানন মণ্ডল বলেন, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।