এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘নিয়মবিরুদ্ধভাবে‘ নিয়োগ: দাসপুরের ১টি স্কুলের কর্মী সহ রাজ্যের ২৫ জনের চাকরি গেল

Published on: November 29, 2021 । 10:26 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: নিয়ম বিরুদ্ধ ভাবে নিয়োগের অভিযোগে  দাসপুরের এক জন সহ  সারা রাজ্যে ২৫ জনের চাকরি গেল। শিক্ষা দপ্তর অবিলম্বে তাদের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে।  স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ২০১৯ সালে প্যানেলের বাইরে থেকেও বেশ কয়েকজন গ্রুপডিকে নিয়োগ করার অভিযোগ উঠেছিল। এনিয়ে আদালতে মামলাও হয়। সেই মামলার রায়ের প্রেক্ষিতে আপতত ২৫ জনের চাকরি গেল। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের বরুণা সৎসঙ্গ হাইস্কুলের এক গ্রুপডি কর্মী রয়েছেন। তার নাম সৈকত সামন্ত। বাড়ি হাওড়া জেলার শ্যামপুরে। এছাড়াও এই জেলার অযোধ্যানগর জুনিয়ার হাইস্কুলের গ্রুপডি সৌরভ ভৌমিক রয়েছেন। একই ভাবে পূর্ব মেদিনীপুর জেলার সাতটি স্কুলের একজন করে গ্রুপডি, হাওড়া জেলার ১০টি স্কুল, মালদার একটি স্কুল, উত্তর দিনাজপুরের একটি স্কুল, দক্ষিণ ২৪ পরগণার একটি স্কুলের এক জন গ্রুপডি রয়েছেন।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও