এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে পথ দুর্ঘটনায় মৃত ১, গুরুতর আহত ২ বাইক আরোহী

Published on: November 17, 2021 । 8:38 AM

মনসারাম কর: আজ ১৭ নভেম্বর ভোরে ঘাটাল-ক্ষীরপাই রাস্তার রানীরবাজারে পথ দুর্ঘটনায় মৃত এক বাইক চালক, গুরুতর আহত আরও দুইজন বাইক আরোহী। আহতদের উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসাপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, মৃত বাইক চালকের নাম শুভ জানা(২৮), বাড়ি দাসপুরে। আহত দুই ব্যক্তির রয়েছে সুমন চক্রবর্তী, বাড়ি দাসপুরের সোনাখালি, অন্যজন অংশুমান বেরা, বাড়ি ঘাটালের কোন্নগর। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অ্যাপাচি বাইকে করে তিন জন ক্ষীরপাই এর দিক থেকে ঘাটালের দিকে যাচ্ছিলেন। রানীরবাজার স্কুল সংলগ্ন রাস্তায় একটি বাম্পার পার হতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় বাইকটি। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুলে ধাক্কার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালকের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঘাটাল থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠায় পুলিশ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক