এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিজেপি যাওয়ায় গঙ্গাজল দিয়ে ধোয়া হল বিদ্যাসাগরের স্মৃতি মন্দির

Published on: September 29, 2022 । 6:27 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১২ আশ্বিন বিদ্যাসাগরের ২০৩ তম জন্মদিবস। মনীষীকে শ্রদ্ধা জানাতে আজ বীরসিংহে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে ওখানের অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, মানসরঞ্জন ভুঁইয়া, বিধায়ক অজিত মাইতি, জেলা শাসক আয়েশা রানি, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিস সুপার দীনেশ কুমার প্রমুখ উপস্থিত হন। যেহেতু বিজেপি বিদ্যাসাগরের ওখানে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেছিল তাই অজিতবাবু ওখানে গিয়েই সারা এলাকাটিকে গঙ্গাজল দিয়ে ধোয়ার নির্দেশ দিলেন। অজিতবাবু বলেন, যাঁরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাঁদের বিদ্যাসাগরের মূর্তি দিয়ে মাল্যদান করার অধিকার নেই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।