এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজ থেকে ঘাটালে শুরু হল পত্র ও পুষ্প প্রদর্শনী, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত

Published on: January 7, 2021 । 5:42 PM

আকাশ দোলই:ঘাটালে আজ ৭ জানুয়ারি থেকে শুরু হল ঘাটাল পত্র ও পুষ্প প্রদর্শনী। ঘাটাল শহরের ১৬ নম্বর ওয়ার্ডের প্রসন্নকুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যোনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জগন্নাথ গোস্বামী। এই ৩১ বর্ষীয় মেলাটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক বছরই ঘাটাল মহকুমা পুষ্প প্রেমী সমিতি উদ্যোগ এবং ঘাটাল অগ্রণী ক্লাবের সহযোগিতায় এই প্রদর্শনীটির আয়োজন করা হয়ে থাকে বলে কমিটি সূত্রে জানানো হয়েছে। প্রদর্শনীতে বেশ কয়েক শ বিভিন্ন প্রজাতির ফুল ও গাছের টব প্রদর্শিত হয়। •ভিডিও
এই প্রদর্শনীটিকে সারা মহকুমার মানুষ ঘাটাল ফুল মেলা হিসেবেই জানেন। মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে অগুনিত মানুষ এই মেলার জন্য সারা বছর প্রতীক্ষায় থাকেন। অন্যান্য বছর এই মেলাতে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু মেলা কমিটির সম্পাদক জগন্নাথ গোস্বামী জানিয়েছেন, করোনা পরিস্থিতির জেরে এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। ওই একই কারণে একসঙ্গে বেশি দর্শককে মেলায় ঢুকতে দেওয়া হবে না। মেলা কমিটির পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি