এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের চণ্ডীপুরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে আশঙ্কাজনক ১,গ্রেপ্তার ২

Published on: August 16, 2020 । 2:35 PM

দাসপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম এক বিজেপি কর্মীর অবস্থা গুরুতর তাকে কলকাতায় স্থানান্তরিত করা হল। বিজেপির অভিযোগ শনিবার দাসপুরের চণ্ডীপুরে স্বাধীনতার পতাকা উত্তলন স্থলে শহীদ বেদীতে তৃণমূল তাদের পতাকা টাঙায় আর এর জেরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ।

সংঘর্ষে বিজেপির ৭ জন জখম হয়েছে বলে দাবি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির যুব মোর্চার সভাপতি রাজু আড়ি। তিনি আরও জানান জখম কর্মীদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ইতি মধ্যেই তাঁরা দাসপুর থানায় অভিযোগ জানিয়েছেন।

অন্যদিকে তৃণমূলের পক্ষে দাসপুর ১ ব্লক সভাপতি সুকুমার পাত্র এই অভিযোগ উড়িয়ে জানান,স্বাধীনতার পতাকা নিয়ে তৃণমূল কখনও রাজনীতি করে না। চণ্ডীপুরে শনিবার বিকেলে তাঁদের কর্মীদের উপর বিজেপির কয়েকজন আক্রমণ চালায়। তাতে ৩ জন তৃণমূল কর্মী জখম।

দাসপুর পুলিশের তরফে জানানো হয়েছে,শনিবারের ঘটনায় বিজেপি ও তৃণমূল উভয় পক্ষেরই ১ জন করে মোট ২ জনকে গ্রেপ্তার করা হয়েছেএলাকা এখন শান্ত।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে