এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাস্তার উপর বিদ্যুতের খুঁটি, যাতায়াতের সমস্যা ঘাটাল শহরে

Published on: November 5, 2021 । 6:56 PM

দিন্তিকা মাহিন্দার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল শহরের ১১ নম্বর ওয়ার্ডের একটি বিদ্যুতের খুঁটি দীর্ঘদিন ধরে এভাবেই রাস্তার উপর পড়ে রয়েছে। ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস আগে এই খুঁটিটি ঝড়ে ভেঙে পড়ে গিয়েছিল। সপ্তাহ তিনেক আগে বিদ্যুৎ দপ্তর বিচ্ছিন্ন হওয়া বিদ্যুতের লাইনটি নতুন খুঁটি দিয়ে মেরামতি করলেও রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করেনি। ফলে সমস্যা পড়েছেন স্থানীয়রা। বিষয়টি বিদ্যুৎ দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের বলেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। যদিও বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, এই বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে খুঁটিটি সরানোর ব্যবস্থা করবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও