এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু মুর্শিদাবাদের রাজমিস্ত্রির

Published on: June 25, 2022 । 10:22 PM

সন্তু বেরা: ঘাটালে রাজমিস্ত্রির কাজ চলাকালীন ইলেকট্রিক শক লেগে মৃত্যু হয় যুবকের। মৃত যুবকের নাম রাহুল সেখ(২২)। বাড়ি মুর্শিদাবাদ জেলায়। পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার সন্ধ্যা সন্ধ্যা ৬ টা নাগাদ ঘাটাল থানার বাড়গোবিন্দ গ্রামে প্রশান্ত জানার বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছিল। সেখানেই ওই যুবক আগামী কালের কাজ এগিয়ে রাখার জন্য ফের রড কাটতে লাগেন, কিন্তু ওই রড কাটার মেশিনের তারটি লিকেজ থাকার কারণে রডের সাথে টাচ হয়ে মৃত্যু হয় ওই যুবকের। সঙ্গে সঙ্গে তাঁকে দাসপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।