এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খবর প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই বিদ্যুতের তার মেরামতের কাজ শুরু

Published on: April 8, 2022 । 7:15 PM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: খবর প্রকাশের ২৪ ঘন্টার মধ্যেই ঘাটালের বৃন্দাবনচক [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] এলাকায় ইলেকট্রিক তার মেরামতের কাজ শুরু করলো বিদ্যুৎ দপ্তর। ঘাটালের বৃন্দাবনচক এলাকায় বিদ্যুতের তার ঝুলে থাকার অভিযোগ ছিল ওই এলাকার মানুষের বহুদিনের। বিদ্যুৎ দপ্তরের উপর ক্ষোভ দিন দিন বাড়ছিল। এলাকাবাসী ক্ষোভ উগরে দিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে। তাঁদের অভিযোগ ছিল, প্রাণের ঝঁকি নিয়ে ঝুলে থাকা ইলেকট্রিক তার এড়িয়ে এখানকার মানুষজন জমিতে কৃষিকাজ করতে যান। প্রাণহানির আশঙ্কায় ঝুলে থাকা তারের নীচের কৃষিজমিগুলি পতিত হয়ে পড়ে রয়েছে। এতদিন বিদ্যুত দপ্তরে জানিয়েও কোনও কাজ হয়নি বা জেনেও মেরামতের কোনও উদ্যোগ নেইনি সংশ্লিষ্ট দপ্তরের কর্তারা। স্থানীয় সংবাদ সহ রাজ্য স্তরের বিভিন্ন পত্রিকায় সেই খবর ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসলো বিদ্যুত দপ্তর। তড়িঘড়ি ঠিকাদার নিয়োগ করে বীরসিংহ স্টেশন ম্যানেজার নিজে উপস্থিত থেকে ২০-২৫ জনের একটি টিম ১৬ টি খুঁটি নিয়ে কাজ শুরু করে ওই এলাকায়, কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক