এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ওষুধের ফয়েলের দুর্গামূর্তি বানিয়ে চমক দাসপুরের চিত্রশিল্পীর

Published on: October 7, 2020 । 6:59 PM

সুইটি রায়: ফেলে দেওয়া ওষুধের ফয়েল দিয়ে দুর্গা মূর্তি বানিয়ে চমক লাগালেন দাসপুরের চিত্রশিল্পী প্রেমচাঁদ মুখোপাধ্যায়। প্রেমচাঁদবাবুর বাড়ি ঘাটাল মহকুমার দাসপুরে। গত ১৫-১৬ বছর ধরে তিনি ছবি আঁকা এবং বিভিন্ন এলাকায় দুর্গা পুজোর মণ্ডপের  থিম তৈরির কাজের সাথে যুক্ত।তবে কোনদিনই কোনও গুরুর কাছে এ সমস্ত কাজ হাতেকলমে শেখার সৌভাগ্য তাঁর হয়নি। নিজের সৃজনশীলতা, অভ্যেস এবং অভিজ্ঞতা দিয়েই তিনি পৌঁছেছেন এই জায়গায়। ফেলে দেওয়া ওষুধের ফয়েলকে অ্যালুমিনিয়ামের জালের ওপর ফেবিকুইক এবং ডেনড্রাইট দিয়ে বসিয়ে বসিয়ে তিনি তৈরি করেছেন এই মূর্তি। উল্লেখ্য এই মূর্তির  চোখ, ভ্রু এবং ঠোঁট ছাড়া কোনও অংশেই কোন রং ব্যবহার করা হয়নি।প্রায় চার ফুট দৈর্ঘ্য ও সাড়ে তিন ফুট প্রস্থবিশিষ্ট এই মূর্তিতে ব্যবহৃত বিভিন্ন রঙের ওষুধের ফয়েলগুলি তিনি প্রায় গত ছয় মাস ধরে বিভিন্ন পরিচিতদের বাড়ি থেকে সংগ্রহ করেছেন। মূর্তিটি বানাতে তাঁর সময় লেগেছে চারদিন।তবে এই মূর্তিটি কোনও মন্ডপে পুজোর জন্য বানানো হয়নি। এর আগেও রঙের শিশি ও টিউব, তুলি এবং বই ইত্যাদি দিয়ে তাঁর বানানো রথ এবং পিতলের বাসন সাজিয়ে বানানো গণেশ ইত্যাদি দেখেছে মহকুমাবাসী। তাঁর কাছে ছবি আঁকা শেখে মহকুমার প্রচুর ছেলেমেয়ে। ছাত্র-ছাত্রীদের আঁকা শেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ করাটা তাঁর শখ। তার স্ত্রীও আঁকাআঁকি করেন। তিনি বলেন আমার বাবা-মা, স্ত্রী সকলেই এই কাজে আমাকে প্রচুর উৎসাহ দেন তবে আমার আট বছর বয়সী ছেলের এবিষয়ে আগ্রহ ও উৎসাহ সবথেকে বেশি। আমার প্রত্যেকটা কাজ সে খুব মন দিয়ে দেখে। এখন থেকেই তার আঁকার হাত আমাকে মুগ্ধ করে। শুধু তাই নয় আমার দেখাদেখি সেও চেষ্টা করে বিভিন্ন জিনিস দিয়ে কিছু বানাতে। ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে