এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে  ব্রিজ নির্মাণের দাবিতে মেদিনীপুর শহরে বিক্ষোভ ও ডেপুটেশন 

Published on: March 6, 2020 । 6:28 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটালের শিলাবতী নদীর উপর সাহেবঘাটে   একটি কংক্রিটের ব্রিজ নির্মান ও ওই ব্রিজের সাথে সংযোগকারী দু’টি রাস্তার অবশিষ্টাংশ পাকা করার দাবিতে আজ ৬ মার্চ জেলাতে স্মারকলিপি দেওয়া হল। আজ সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে  মেদিনীপুরে সেচ দপ্তরের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতির অফিসে এক গণবিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়। ওই  কর্মসূচিতে ঘাটাল মহকুমার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।

ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির উপদেষ্টা ও ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক, ওই কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা, যুগ্ম সম্পাদক কানাই লাল পাখিরা ও ঝাড়েশ্বর মাজি। সেচ দপ্তরের সুপারিন্টেন্ডিং ইন্জিনিয়ার প্রদীপ ভট্টাচার্য , অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) প্রণব বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংকে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়। ওই কর্মসূচি উপলক্ষে বিক্ষোভকারীরা রেল স্টেশন থেকে সুসজ্জিত মিছিল সহকারে জেলা শাসক দপ্তরের সামনে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে বিক্ষোভ সভা করেন । বক্তব্য রাখেন, কানাই লাল পাখিরা,বিকাশ হাজরা,ঝাড়েশ্বর মাজি,অধ্যাপক হিমাংশু হাজরা,দেবাশিস মাইতি প্রমুখ। কমিটির পক্ষে কানাই লাল পাখিরা জানান, গত ২০১৩ সালে সেচ দপ্তর ওই স্হানে ব্রিজ নির্মানের জন্য মাটি পরীক্ষা করলেও কোনও এক অজ্ঞাত কারণে এখনও ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। আজকের ডেপুটেশনে আধিকারিকগন দাবির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া না হলে কমিটি বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক