এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সিপিআইএম নেতা বিদ্যুৎ রায় প্রয়াত হলেন

Published on: August 2, 2023 । 10:23 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বামদের লড়াকু নেতা কমরেড বিদ্যুৎ রায় আজ রাতে মারা গেলেন।[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। কিন্তু স্বাভাবিক জীবনযাপনে তার বহিঃপ্রকাশ খুব একটা বোঝা যেত না। তিনি সর্বদা দলের কাজে ব্যস্ত থাকতেন অসুস্থতা নিয়েও। জানা যাচ্ছে, ১ আগস্ট থেকে একটু বেশি অসুস্থ বোধ করছিলেন তিনি। আজ ২ আগস্ট তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঘাটালের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান বলে জানা গিয়েছে। কমরেড রায় সিপিএমের ট্রেড ইউনিয়নের দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। বর্তমানে সিপিএম ক্ষীরপাই এরিয়া কমিটির সম্পাদক ছিলেন সাথে সাথে জেলা কমিটির সদস্য ছিলেন। বিদ্যুৎ রায়ের মৃত্যুতে বাম রাজনীতির অনেকখানি ক্ষতি হল বলে মনে করা হচ্ছে। দলের পাশাপাশি পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]