এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বছরের শুরুতেই মর্মান্তিক দুই মৃত্যু,শোক স্তব্ধ এলাকা

Published on: January 1, 2022 । 5:38 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: বছরের প্রথম দিনেই দাসপুর থানার নাড়াজোল ও চককৃষ্ণবাটিতে মর্মান্তিক দুই মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া। আজ জানুয়ারি শনিবার প্রথম মৃত্যু দাসপুর থানার নাড়াজোলের বছর ১২ এর সবুজ পোড়িয়া নামে এক বালকের। গত ২৭ ডিসেম্বর বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ অলোক পোড়িয়ার পুত্র সবুজ পোড়িয়া তাদের নির্মীয়মাণ বাড়ির ছাদে উঠে কলাপাতা দিয়ে ঘুড়ি পাড়তে গিয়েছিল বাড়ির ছাদের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের হাইটেনশন তার থেকে। আর সেই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একেবারে ছাদ থেকে মাটিতে এসে পড়ে সবুজ। সাথে সাথেই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে নাড়াজোল গ্রামীণ হাসপাতাল আর তারপরেই চিকিৎসকরা তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং সেখান থেকেই কলকাতায় রেফার করা হয়। আজ ১ জানুয়ারি শনিবারের সকালে সবুজের মৃত্যুর খবর আসে।

অন্যদিকে, আজ শনিবার দুপুর নাগাদ দাসপুর থানার চককৃষ্ণবাটির এক বছর দুইয়ের বালকের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়। জানা যাচ্ছে, দুপুরে নবকুমার দোলইয়ের বছর ২ এর পুত্র অংশুমানের দেহ বাড়ির পাশের এক জলাশয়ের মধ্যে থেকে উদ্ধার হয়। আজ সকালের দিকে খেলতে খেলতে জলে পড়ে এই মর্মান্তিক মৃত্যু বলে পাড়া-প্রতিবেশীদের প্রাথমিক ধারণা। নবকুমারবাবু কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। পাড়ার ছোট্টো অংশুমানের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক