এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে কাঠের ব্রিজ থেকে পড়ে মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

Published on: October 23, 2021 । 10:53 AM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ সকালে দাসপুর থানার কুল্টিকুরিতে পলাশপাই খালের উপর সেতু থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। ওই বৃদ্ধের নাম কানু সাউ(৬৪)। দুধকোমরাতে বাড়ি।পড়ে যাওয়ার ঘটনা জানাজানি হওয়ার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ২৩ অক্টোবর শনিবার সকালে ওই বৃদ্ধ সাইকেলে করে ওই ব্রিজটি পেরোচ্ছিলেন। সেই সময় কোনও কারণে ব্রিজের সাইডের রেলিঙের উপর তাঁর ধাক্কা লাগে। ব্রিজ থেকে থেকেই বেশ কয়েক ফুট নীচে খালের জলে পড়ে যান। স্থানীয়রা জানান, সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধারের জন্য খালের জলে অনেকেই নেমে তাঁকে জল থেকে তুলে আনার ব্যবস্থা করেন। কিন্তু জল থেকে তুলে আনার পরই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।দাসপুর থানার পুলিস জানিয়েছে, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। বাবলু মান্নার রিপোর্ট।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও