এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ছুটির দিনে ব্যাঙ্ক খুলে ‘পরকীয়া’ দুই কর্মীর, তালা লাগাল এলাকাবাসী

Published on: February 8, 2020 । 2:07 PM

নিজস্ব সংবাদদাতা: দ্বিতীয় শনিবার হিসেবে আজ ৮ ফেব্রুয়ারি ব্যাঙ্ক বন্ধ ছিল। দাসপুর থানার শ্রীবরা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এক প্রাক্তন কর্মী এবং বর্তমান এক মহিলা কর্মী চুপিসারে ব্যাঙ্ক খুলে ‘পরকীয়া’ চালাচ্ছিলেন বলে অভিযোগ। সেই অভিযোগেই বাইর থেকে ব্যাঙ্কটিতে তালা লাগালেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীরা বলেন, ব্যাঙ্কের ওই দুই কর্মীই বিবাহিত। দুজনেই এক সময় শ্রীবরাতে ছিলেন। কিন্তু ওনাদের সম্পর্ক নিয়ে বিতর্ক ওঠায় একজনকে ব্যাঙ্ক থেকে বদলি করে দেওয়া হয়। আজ ছুটির দিনে ওই দুই কর্মী চুপিসারে  সাড়ে ১১টা নাগাদ ব্যাঙ্ক খোলেন। বিষয়টিতে সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা ব্যাঙ্কটির গেটে তালা লাগিয়ে পুলিশকে খবর দিয়েছেন। দাসপুর থানার পুলিস জানিয়েছে, তারা আজ দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস পাঠিয়েছে।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

ফুড সেফটি FSSAI লাইসেন্স নেই, দাসপুরে রেস্তরাঁকে বন্ধ রাখার নোটিশ

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।