এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ট্রেকার স্ট্যান্ডে জল জমে থাকার প্রতিবাদে রাস্তা অবরোধ

Published on: June 13, 2021 । 3:00 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: দাসপুর-২ ব্লকের জ্যোতঘনশ্যাম ট্রেকার স্ট্যান্ডে জল দাঁড়িয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে ট্রেকার স্ট্যান্ড জলমগ্ন হয়ে রয়েছে। এর জেরে আজ ১৩ জুন গ্রামবাসীরা মিলে ট্রেকার স্ট্যান্ডের রাস্তা অবরোধ করেন সকাল ন’টা তিরিশ মিনিট থেকে প্রায় ১০ টা পর্যন্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু একদিন নয় বহুদিন ধরেই জল জমে আছে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ ও নিত্য যাত্রীদের। কিন্তু স্থানীয় প্রশাসনের সেদিকে কোনো নজর নেই। প্রতিদিন ওই রাস্তা দিয়ে বহু মানুষ যাতায়াত করেন। গ্রামবাসীদের অভিযোগ, শুধু এই বৎসর নয় গত দু-আড়াই বছর ধরে এমনই চলে আসছে। যে কারণে তাঁদের এই অবরোধ।

এইভাবে বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর দাসপুর থানার পুলিশ এসে উপস্থিত হয়। স্থানীয় প্রশাসনের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং নিকাশির ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দেন পুলিশ।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক