এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরে কন্টেইনমেন্ট জোনে বাড়ি বাড়ি গিয়ে পুলিশের সতর্কতা জারি

Published on: July 9, 2021 । 10:00 PM

মন্দিরা মাজি ও আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: ৮ জুলাই থেকে ঘাটাল থানা এলাকার বেশ কয়েকটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। ঘাটাল থানার পুলিশের উদ্যোগে কন্টেইনমেন্ট জোন এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে সতর্ক করা হল। আজ ৯ জুলাই ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী, সিআই দেবাশিস ঘোষ, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক

সহ পুলিস বাহিনী কন্টেইনমেন্ট জোনে করোনা আক্রান্তদের বাড়ি এবং ওই এলাকার অন্যান্য বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি সতর্কতা জারি করে জানান, যতদিন এলাকাটি কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত থাকবে ততদিন চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না। তার সাথে ওইসব এলাকার বাসিন্দাদের করোনা বিধি মেনে চলার নির্দেশও দেওয়া হয়। একই সঙ্গে সচেতন করার পাশাপাশি ওই এলাকার মধ্যে থাকা নার্সিংহোম গুলি সঠিকভাবে কোভিড বিধি মেনে চিকিৎসা করছে কিনা

তাও খতিয়ে দেখা হয়। কন্টেইনমেন্ট জোনের নিয়ম-বিধি ভাঙ্গার জন্য পুলিশ ৫ জনকে আটকও করেছে বলে জানা গেছে।
ঘাটাল মহকুমায় মোট তিনটি থানা থাকলেও শুধু মাত্র ঘাটাল শহর এবং ঘাটাল থানার কয়েকটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। যে এলাকাগুলিকে কন্টেইনমেন্ট ঘোষণা করা হয়েছে তা হল, ঘাটাল শহরের কুশপাতার পেট্রোল পাম্প থেকে কুশপাতা মোড়, ঘাটাল কলেজ থেকে কুশপাতা শীতলা মন্দির, নিশ্চিন্দীপুরের দুধের বাঁধ থেকে নিশ্চিন্দীপুর স্কুল, কোন্নগরের ইরিগেশন অফিস থেকে মহাপাত্র পাড়া, কৃষ্ণনগর বেরা পাড়া থেকে ভারতী সিনেমা হল এবং গবিন্দপুরের দক্ষিণ পাড়া(কৃষ্ণ মন্দির)। ঘাটাল শহরের বাইরে রয়েছে দলপতিপুরের নতুন প্রাথমিক বিদ্যালয় থেকে পাত্র পাড়ার মনসা মন্দির এবং কুশমান শিব মন্দির থেকে কুশমান স্মৃতি সংঘ। ১৪ জুলাই পর্যন্ত ওই এলাকাগুলি কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত থাকবে।
প্রসঙ্গত আজ আবার ঘাটাল থানার হরিদাসপুর গ্রাম এবং ঘোলা বাজার এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও