এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই হাটতলায় সাইকেল চুরির চেষ্টার অভিযোগ, হাতেনাতে ধৃত যুবক

Published on: September 14, 2026 । 10:54 AM

বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ, ক্ষীরপাই: সাইকেল চুরির চেষ্টার অভিযোগে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। সোমবার ঘটনাটি ঘটে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই শহরের হাটতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাটতলায় একটি সাইকেল নিয়ে এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয় স্থানীয়দের। সাইকেলটি নিয়ে যাওয়ার চেষ্টা করতেই বিষয়টি নজরে আসে তাঁদের। এরপর স্থানীয়রা ওই যুবককে ধরে ফেলেন। খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাকিবুল মল্লিক। তাঁর বাড়ি চন্দ্রকোনা থানার কৃষ্ণপুর এলাকায়। সাইকেলটি চুরির উদ্দেশ্যেই নেওয়ার চেষ্টা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।