এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মারুতি ভাঙচুর করল গরু চোরেরা

Published on: January 11, 2021 । 7:06 PM

নিজস্ব সংবাদদাতা:রবিবার রাতে গরু চোরদের ধরতে গিয়ে কোনও রকমে প্রাণে বাঁচলেন এক মারুতি চালক। তবে তিনি প্রাণে বাঁচলেও তাঁর মারুতি ভ্যানটিকে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার দাঁতিয়াড়াতে। যার মারুতিকে গরুচোরেরা ভাঙচুর করেছে তাঁর নাম সঞ্জীব পাখিরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রাতে  ঘাটাল থানার মোহনচক এবং দাঁতিয়াড়াতে বেশ কয়েকটি পরিবারের গরু চুরি যায়। দাঁতিয়াড়ার স্বদেশ পাখিরাদের গরু চুরির পর একটি শব্দ হতে বাড়ির সবাই উঠে পড়েন এবং দেখতে পান, একটি মালবাহী গাড়িতে করে দুষ্কৃতীরা গরুগুলি নিয়ে পালিয়ে যাচ্ছে।  সঞ্জীববাবু স্বদেশবাবুর ভাইপো। সেই সময় সঞ্জীববাবু তাঁর মারুতি নিয়ে ওই গরু চোরদের গাড়ির পেছনে ধাওয়া করেন। সঞ্জীববাবু বলেন, যখন আমার মারুতিটি দুষ্কৃতীদের গাড়ির সামনা-সামনি হয়ে গিয়েছিল তখনই তারা গাড়ি থামিয়ে আমার মারুতির দিকে ইট ছুঁড়তে শুরু করে।  আমি কোনও রকমে মারুতিটিকে রেখে দিয়ে গা আড়াল দিই। দুষ্কৃতীদের আক্রমণে আমার মারুতিটি ভেঙে যায়। আজ ১১ জানুয়ারি সকালে বিষয়টি পুলিশে জানাই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।