এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা ভাইরাস: ঘাটালেও দোল নিয়ে আতঙ্ক

Published on: March 7, 2020 । 8:13 AM

তৃপ্তি পাল কর্মকার:  বাঙালির বাহারি রঙের রঙিন উৎসবের নাম দোল। দোল নিয়ে উন্মাদনার শেষ নেই। কিন্তু দোলেও এবার করোনা আতঙ্ক। নিরাপত্তার বজ্র আঁটুনির ফোস্কা গেরো আলগা, তাই বাজারে চীনা রঙের রমরমা। এই দোলের বাজারে পিচকিরি, রং, আবীর সব কিছুই প্রায় চায়না মেড পাওয়া যাচ্ছে। সস্তায় মিলছে রং, আবীর। বেশি দাম দিয়ে হারবাল আবীর, রং কেনার ক্রেতা একদমই প্রায় নেই।  চীন থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস। তাই এইবার চীনে রং, আবীরের  মধ্যে থাকতে পারে মারাত্মক ক্ষতিকর রাসায়নিক। এই আতঙ্কে অনেকেই এবছর হোলি খেলছে চাইছেন না। ঘাটাল শহরের ব্যবসায়ীরা জানালেন, কম দামে চীন থেকে আসা দোলের রং ও পিচকিরি অন্যান্য  বছর বেশি বিক্রি হত। সেই হিসেবেই আমরা বেশ ভালোমতো আমদানিও করে রেখেছিলাম। কিন্তু চীনে করোনার পর সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় রঙের সঙ্গেও চীন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করোনার মতো কোনও ভাইরাসের জীবাণু থাকতে পারে। সেজন্যই এবার দোলের বাজার খুবই খারাপ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক