এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বীরসিংহের নাবালিকা নিজেই আটকাল নিজের বিয়ে

Published on: December 4, 2020 । 8:02 PM

কুমারেশ চানক: নাবালিকা নিজেই আটকাল নিজের বিয়ে। ঘটনাটি ঘটেছে আজ ৪ ডিসেম্বর ঘাটাল থানার বীরসিংহ গ্রামে। বীরসিংহের বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী১৪বছরের রিম্পা সানা আজ কাঁদতে কাঁদতে স্কুলে ছুটে যায়। স্কুলে যে টিচাররা ছিলেন তারা কান্নার কারণ জানতে চাইলে রিম্পা বলে বাড়ি থেকে তার জোর করে বিয়ের ঠিক করা হয়েছে। কিন্তু এখন সে বিয়ে করতে চায় না, পড়তে চায়। স্কুল থেকে যোগাযোগ করা হয় ঘাটাল থানায় এবং চাইল্ড লাইনে। সঙ্গে সঙ্গে পৌঁছে যায় চাইল্ড লাইন ও ঘাটাল থানার পুলিশ।  দিন আনি দিন খাই পরিবারের মেয়ে রিম্পা। তার পরিবারে সচেতনতা নেই বলেই বিয়ের তোড়জোড় শুরু করা হয়েছিল। পুলিশ প্রশাসন এবং চাইল্ড লাইন উভয়েই রিম্পার পরিবারকে বোঝায় এবং মুচলেকা লিখিয়ে নেয় যে তারা আঠারো বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না। চাইল্ড লাইনের ঘাটাল সেন্টার হেড প্রদীপ শাসমল বলেন,  রিম্পার মা পুতুল দেবী কথা দিয়েছেন আঠারো বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না বা বিয়ের আলোচনা করবেন না।•ভিডিও

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।