এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাস্তা সংস্কারের দাবিতে চন্দ্রকোণায় ছাত্রছাত্রীদের পথ অবরোধ

Published on: December 8, 2021 । 1:27 PM

বিকাশ আদক, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: বেহাল রাজ্যসড়ক সারাইয়ের দাবিতে চন্দ্রকোণায় ছাত্রছাত্রীদের পথ অবরোধ, বন্ধ যান চলাচল, অবরোধ তুলতে গেলে বিডিও ও পুলিশকে ঘিরে বিক্ষোভ। চন্দ্রকোণা-২ ব্লকের পলাশচাবড়ী-শ্রীনগর রাস্তার বেহাল দশা। যাতায়াতের সমস্যায় পড়তে হয় স্কুল-কলেজ পড়ুয়া থেকে নিত্যযাত্রী প্রত্যেককেই। তাই বাধ্য হয়েই আজ ৮ ডিসেম্বর হাতে প্লাকার্ড নিয়ে পথঅবরোধ করলেন স্কুল পড়ুয়া ও এলাকাবাসীরা। একটাই দাবি, বেহাল এই রাজ্য সড়ক দ্রুত মেরামতের ব্যবস্থা করা হোক। ঘটনার জেরে সড়কের যানচলাচল আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চন্দ্রকোণা-২ বিডিও অমিত ঘোঘ ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে অবরোধকারীরা বিক্ষোভ দেখান।

পুলিশ ও প্রশাসনের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের বেশ কিছুক্ষণ পরে প্রশাসন ও পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। অবরোধকারীরা অভিযোগ তুলেছেন, মালবাহী ট্রাক ও বড় গাড়ি গিয়েই রাস্তাটির এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন চরম হয়রানির শিকার হতে হয় স্কুল,কলেজের পড়ুয়া থেকে পথচলতি মানুষদের। কিন্তু প্রশাসনের এ ব্যাপারে কোনো হেলদোল নেই। চন্দ্রকোনা থেকে পলাশচাবড়ী, ভায়া, শ্রীনগর হয়ে এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক বর্তমানে। দীর্ঘদিন এইরকম বেহাল অবস্থায় রয়েছে। তাই আজ বাধ্য হয়েই পথ অবরোধ করলেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও