এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে গাড়ি কিনতে গিয়ে প্রতারণার ফাঁদে দাসপুরের যুবক

Published on: April 22, 2021 । 8:00 PM

সুদীপ্ত শেঠ, স্থানীয় সংবাদ, ঘাটাল: সোশ্যাল মিডিয়ায়  ‘এক সেনা অফিসারের’ গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেছিলেন দাসপুর থানার উত্তরবাড়ের তেঁতুলতলার বাসিন্দা রঞ্জিত ধাড়া। অনলাইনের মাধ্যমে দু’বারে মোট ২০ হাজার টাকা অ্যাডভান্সও করেছিলেন। তারপর আর হদিশই পাওয়া যায়নি সেই ‘সেনা অফিসারের’। এমনটাই অভিযোগ করলেন রঞ্জিতবাবু।
রঞ্জিতবাবু বলেন, দিন কয়েক আগে ফেসবুকে একটা বিজ্ঞাপন দেখি এক সেনা অফিসার সেকেন্ডহ্যান্ড একটি অলটো-৮০০ গাড়ি বিক্রি করতে চান। ২০১৪ সালের  ঝকঝকে গাড়িটির মূল্যও ঠিক হয় ৭০ হাজার টাকায়। পরেপরে ক্রেতা-বিক্রেতার মধ্যে বেশ আলাপচারিতাও চলে। ‘সেনা অফিসার’ তার গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য তার ‘দপ্তরের’ অন্যান্য সহকর্মীর সঙ্গেও রঞ্জিতবাবুর আলাপ করিয়ে দেন। ‘সেনা অফিস’ চত্বরের বিভিন্ন ছবিও হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। পাঠানো হয় গাড়ির মালিকের প্যান কার্ড এবং গাড়ি ব্লুবুকের ছবিও। এসবের ফলে রঞ্জিতবাবু একেবারে সন্দেহমুক্ত হন। ফলে রঞ্জিতবাবু দু’দিনে মোট ২০ হাজার টাকা পাঠিয়ে দেন। তারপর থেকে আর পাত্তা নেই সেই ‘সেনা অফিসারের’। ফোনও ধরছেন না তিনি। রঞ্জিতবাবু বলেন, পরে বুঝতে পারলাম আমি প্রতারণার ফাঁদে পড়েছিলাম। যদিও এবিষয়ে তিনি এখনও কোনও লিখিত অভিযোগ করেননি।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে