এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বাবার উদ্দেশ্যে মেয়ের তর্পণের এক অন্যরূপ

Published on: May 29, 2024 । 9:14 PM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: মহালয়াতেই যে শুধু তর্পণ এর মাধ্যমে পূর্বপুরুষ ও মৃত পিতা মাতার উদ্দেশ্যে গঙ্গাজল দিয়ে তাদের আত্মার শান্তি কামনা করা হয় সেই রীতিকে বুড়ো আঙুল দেখালেন চন্দ্রকোণার সোমদত্তা।

পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাবার। রক্তদানের মাধ্যমে ১৯ বছর ধরে স্মৃতি তর্পণ মেয়ে সোমদত্তা ও পরিবার। পথ দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় বিবেকানন্দ করণের। রক্তদান আন্দোলনের এক কর্মীর ছিলেন বিবেকানন্দ করন। জানা যায় চন্দ্রকোনার বাঁকা গ্রামের উদ্যোগপতি বিবেকানন্দ করন মিটিং সেরে বাড়ি ফেরার পথে আঁধারনয়নের কাছে পথ দুর্ঘটনার জেরে মৃত্যু হয় তাঁর। বিবেকানন্দ করনের একমাত্র মেয়ে সোমদত্তা তখন সবেমাত্র দু’বছরের শিশু। ২০০৫ সালে ২৯ শে মে ঘটনাটি ঘটে। তারপর থেকে ২০০৬ সাল থেকে টানা বিবেকানন্দের পরিবার ২৯শে মে বাড়িতেই একটি রক্তদান শিবির আয়োজন করেন। শিবিরে আত্মীয় বন্ধু শুভার্থী সহ এলাকাবাসীরা রক্তদানের এগিয়ে আসেন। ঘরোয়া ভাবেই রক্তদান শিবিরটি দীর্ঘ ১৯ বছর ধরে হয়ে আসছে। বিবেকানন্দের মেয়ে সোমদত্তা বর্তমানে কলেজ পড়ুয়া। এখন শিবিরটি পুরোপুরি সোমদত্তা নিজে পরিচালনা করেন। সঙ্গে তার মা ও কাকু বিদ্যাসাগর সহযোগিতা করে। সোমদত্তার কথায় শুনেছি বাবা ব্যবসা ছাড়াও এলাকার মানুষের বিভিন্ন সমস্যায় উপকার করতেন। আমি তাই বাবাকে অনুসরণ করে, তার মৃত্যু দিনে মানুষের জন্য রক্তদান শিবিরের আয়োজন করে আসছি। আমি যতদিন পারবো ততদিনই এই শিবিরটি করে যাব, এটাই আমাদের পরিবারের অঙ্গীকার। আজকের শিবিরে ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেছে ঘাটাল ব্লাড সেন্টার।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে