এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বেহাল রাস্তা: স্কুল পড়ুয়ারা জাড়া গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখাল

Published on: June 30, 2020 । 2:15 PM

অনিরুদ্ধ মাপুই: স্কুলের সামনের রাস্তা বেহাল। তাই অবিলম্বে রাস্তা মেরামতির জন্য গ্রামপঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখাল পড়ুয়ারা। আজ ৩০ জুন ঘটনাটি ঘটেছে চন্দ্রকোণা-১ ব্লকের তাতারপুরে। তাতারপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা জানায়, স্কুলের সামনের রাস্তাটি একটু বৃষ্টি হলেই বেহাল হয়ে পড়ে। সাইকেল কিম্বা হেঁটে যেতে সমস্যা হয়। হেঁটে গেলে জুতো কাদায় ডুবে যায়। বিষয়টি বার বার গ্রামপঞ্চায়েতে জানিয়েও কোনও লাভ হয়নি। সেজন্যই তাঁরা আজ গ্রামপঞ্চায়েত কার্যালয় গিয়ে বিক্ষোভ দেখায় বলে জানানো হয়েছে। রাস্তার বেহাল দশার কথা স্বীকার করেছেন ওই ব্লকের জাড়া গ্রামপঞ্চায়েত প্রধান স্বদেশ প্রামাণিক। তিনি বলেন, রাস্তার পাশেই একটি উঁচু জায়গা আছে। বৃষ্টি হলেই সেই জমির কাদামাটি রাস্তায় নেমে যায়। তাই সমস্যা হয়। বিষয়টি অবিলম্বেই ঠিক করে দেওয়া হবে বলেছি। কিন্তু আজই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে গ্রামপঞ্চায়েতে ছাত্রছাত্রীদের দ্বারায় বিক্ষোভ করানো হয়েছে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক