এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গত রাতে ঘাটালে বাইক দুর্ঘটনায় মৃত ৩ যুবক

Published on: April 29, 2021 । 7:34 AM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: গত রাতে (২৮ এপ্রিল ২০২১) ঘাটাল থানার মিদ্যা পুকুরে বাইক দুর্ঘটনায় মৃত তিন যুবক। ওই তিন যুবকের নাম গৌতম দোলই(২৬), কার্তিক সাতিক(২৫) এবং বিবেক শাসমল(২৪)। তিন জনের বাড়িই ঘাটাল শহরের ৭ নম্বর ওয়ার্ড কিসমৎ রামচন্দ্রপুরে। ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, রাতে বাইকে করে বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে খড়ার মিদ্যা পুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। ফলে ঘটনা স্থলেই গৌতম এবং কার্তিকের মৃত্যু হয়। বিবেককে গুরুতর অবস্থায় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। পথেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তিন যুবক কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকতেন। সম্প্রতি বাড়ি এসেছিলেন। গত রাতে  একটি বাইকে করে ওই তিন বন্ধুই খড়ার পালপুকুরের কাছে এক পরিচিতর বাড়িতে টাকা দিতে গিয়েছিলেন। ফেরার পথে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। ঘাটাল থানার পুলিশ মৃতদেহগুলি ময়না তদন্ত করার ব্যবস্থা করেছে।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি