এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পথ দুর্ঘটনায় হত ১, গুরুতর জখম ১

Published on: March 12, 2023 । 7:05 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার সুরারবকুলতলায় বাইক [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দুর্ঘটনায় মৃত্যু হল দাসপুর থানার মজলিসপুরের প্রায় ৪৫ বৎসরের এক ব্যক্তির। দাসপুর পুলিশ সূত্রে জানা যাচ্ছে আজ রবিবার দুপুর প্রায় ২টা নাগাদ মেদিনীপুরের দিক থেকে দাসপুরের দিকে যাচ্ছিল এক বাইক। বাইকে ছিল দুজন। দুপুর প্রায় ২টা নাগাদ ওই সড়কে দাসপুর থানার সুরানারায়ণপুর এলাকায় রাস্তার বাইকটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটক গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে রাস্তার মধ্যে লুটিয়ে পড়েন বাইকে থাকা এক বাইক আরোহী। ঘটনার কয়েক মিনিটের মধ্যেই দাসপুর থানার ওসি অমিত মুখোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহীকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে পাঠান। কিন্ত পরে তাঁর মৃত্যু হয়। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম বাপি ওরফে লক্ষ্মীকান্ত মান্না(৪৫)। তাঁর  বাড়ি দাসপুর থানারই মজলিসপুরে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।