এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দিঘা থেকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত দাসপুরের যুবক!গুরুতর আহত আরও ২

Published on: February 18, 2019 । 12:00 PM

রবিবার রাতে দিঘা থেকে বাড়ি ফেরার পথে ভয়াবয় বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল দাসপুরের এক বাইক আরোহী। ওই বাইকে মোট তিনজন ছিল। বাকিদুজন গুরুতর জখম, তাদের চিকিৎসা চলছে। মৃত ওই বাইক আরোহীর নাম সমীরণ গোস্বামী(৩০) বাড়ি দাসপুর গোবিন্দনগরে। বাকি আহত দুই আরোহীরা হল সুজয় সেনাপতি(৩২) এবং সূর্য পাত্র(২৯) দুজনেরই বাড়ি ওই গ্রামেই।

স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার রাত ১০টা নাগাদ ৬নম্বর জাতীয় সড়কের জিয়াদার কাছে রাস্তার পাসের গার্ডওয়ালে ওই তিন যুবক বাইক নিয়ে ধাক্কা মারলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক বাইক আরোহীর মৃত্যু ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।

পরে পুলিসে খবর গেলে ঘটনাস্থলে পৌঁছালে পুলিসকে জনতার বিক্ষোভের মুখে পড়তে হয়। অভিযোগ জাতীয়সড়কে গার্ডওয়ালে নেই কোনো রিফ্লেক্টার। রাতের অন্ধকারে বোঝাই যায় না গার্ড ওয়াল।
এদিকে দাসপুর গোবিন্দনগরে শোকের ছায়া। রবিবার রাতেই বাইকে করে দিঘা থেকে বাড়ি ফেরার কথা ছিল তাদের। তিনজনের মধ্যে ভীষন ভালো বন্ধুত্ব ছিল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে