কেয়া মন্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল:ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে ১৮ নভেম্বর ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নতুন করে পাঁচটি সুইস গেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, শুকচন্দ্রপুরে চারটি এবং ঘাটালের চাউলিতে একটি সুইস গেট নির্মাণ করা হবে। এই পাঁচটি সুইস গেট নির্মাণের কাজ দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে ঘাটালবাসী।
ঘাটাল মাস্টার প্ল্যানে বড়সড় উদ্যোগ, তৈরি হবে পাঁচটি সুইস গেট








