নিজস্ব সংবাদদাতা ঘাটাল:দাসপুরের এক ছেলের কান্ড শুনলে অবাক হবেন। বাবা মা এর বয়স হয়েছে। সেই বাবা মাকে আর বাড়িতে রাখতে নারাজ গুনধর ছেলে। দাসপুর থানার বালিপোতার ঘটনা। অভিযোগ সোমবারের সকালে বাবা মাকে নিয়ে ছেলে পৌঁছে যায় খড়গপুরের কোনো বৃদ্ধাশ্রমে। পরে বিষয়টি জানা জানি হতে ছেলে জানায় বিষয়টি। গ্রামের লোকজন খোঁজ চালালে ওই বৃদ্ধাশ্রমে তাদের খোঁজ মেলেনি। তাহলে ছেলে মিথ্যে বললো? আপাতত নিখোঁজ বাবা মায়ের খোঁজ পেতে মরীয়া গ্রামবাসী। বেগতিক দেখে গুনধর ছেলে চুপ। ছবিতে যারা তারাই সেই হতভাগ্য বাবা ও মা। বাবা মধুসূদন মাজী এবং মা মালতী মাজী। এনাদের দেখে থাকলে প্লিজ জানান।
দাসপুরে বৃদ্ধ দম্পতি নিখোঁজ, কোথায় গেলেন মধুসূদন-মালতী?








