এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুলে পরীক্ষা দিল ১২২ জন

Published on: October 12, 2026 । 7:59 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রাথমিক স্তরের পড়ুয়াদের মেধা বিকাশ ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান ২০২৬’-এর পরীক্ষা। রবিবার, ১১ অক্টোবর সারা রাজ্যের সাথে সাথে পার্বতীপুর মুকুন্দপুর এমডি হাইস্কুল পরীক্ষা কেন্দ্রেও এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর সারা রাজ্যব্যাপী প্রায় ২ লাখ ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছে বলে জানা গিয়েছে। প্রতিটি জেলার নির্দিষ্ট চক্র বা ব্লকের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই পরীক্ষা নেওয়া হয়। ৪ বছর ধরে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি শিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা এবং সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এই পরীক্ষার আয়োজন করে আসছে। এবছর পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুল কেন্দ্রে দাসপুর-১, দাসপুর-২ ব্লক এবং পাঁচবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের কিছু অংশের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির মোট ১২২ জন পড়ুয়া পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলা, ইংরেজি, গণিত, আমাদের পরিবেশ এবং সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়ে মডেল সেট ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক স্তর থেকেই পড়ুয়াদের মেধা যাচাই, জ্ঞানচর্চার প্রসার এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোই এই অভিযানের অন্যতম লক্ষ্য। শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের চিন্তাশক্তি ও আত্মবিশ্বাস বাড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। আগামী প্রজন্মের মেধা বিকাশে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177