কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: শিলাবতী নদীবক্ষে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধ বাঁশের ব্যবসা। নদীতীর এবং নদীগর্ভ ব্যবহার করার জন্য সেচ ও জলপথ দপ্তরের কোনও অনুমতি নেওয়া হয় না। স্থানীয় নেতা ও বিভিন্ন কমিটিকে মোটা অঙ্কের তোলা দিয়েই ওই বাঁশের ব্যবসা চলে বলে দীর্ঘ দিনের অভিযোগ। আজ, মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সাতসকালে ঘাটাল সেতু সংলগ্ন এলাকায় নিমতলা যাওয়ার তোরণের পাশে নদীতে বাঁশ নামাতে গিয়ে বাঁশের স্তূপে চাপা পড়ে যান এক শ্রমিক। তিনি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
ঘাটালে বাঁশের বান্ডিল চাপা পড়ে গুরুতর জখম এক শ্রমিক







