তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: আগামী কাল মঙ্গলবার সকালে ক্ষীরপাই সাবস্টেশনের প্রাক-পুজো রক্ষণাবেক্ষণের কাজ হবে। ঘাটাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ মণ্ডল জানান, সেজন্য ওই দিন অর্থাৎ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত ক্ষীরপাই ৩৩/১১ কেভি সাবস্টেশনের অধীন সমস্ত ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ক্ষীরপাই বাজার মঙ্গলবার বন্ধ থাকে, তাই ওই দিনটি সাবস্টেশন রক্ষণাবেক্ষণের কাজের জন্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে গ্রাহকদের পূর্ণ সহযোগিতার আবেদন জানিয়েছেন সৌরভবাবু।
আগামীকাল ক্ষীরপাই সাবস্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে







